ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুমিল্লায় পরিচ্ছন্ন নগরী গড়তে ‘ক্লিন-আপ ড্রাইভ’ অনুষ্ঠিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ১৮, ২০২৬, ০৯:৫০ পিএম

কুমিল্লায় পরিচ্ছন্ন নগরী গড়তে ‘ক্লিন-আপ ড্রাইভ’ অনুষ্ঠিত

“আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) উদ্যোগে ‘CuCC ক্লিন-আপ ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার নগরীতে এই উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি তাঁর বক্তব্যে নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!