ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফারজানা শারমিন পুতুল

নাগরিক সেবাকে মানবিক সেবায় রূপ দিতে সরকার কাজ করছে

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

মে ১৯, ২০২৬, ০৪:২০ পিএম

নাগরিক সেবাকে মানবিক সেবায় রূপ দিতে সরকার কাজ করছে

বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানবিক ও সহজ সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য সরকার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত ও লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নাগরিক সেবা যেন মানবিক সেবায় পরিণত হয়, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর বেশিরভাগই পরিবারের ভেতরে বা গ্রামের পাশাপাশি বসবাসকারীদের মধ্যে হয়ে থাকে। এসব বিরোধের জন্য সরাসরি আদালতে না গিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত থাকলেও অনেকেই সচেতনতার অভাবে সেখানে যেতে চান না। অথচ গ্রাম আদালতের মাধ্যমে খুব দ্রুত ও কম খরচে সমস্যার সমাধান সম্ভব। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড সেবা রয়েছে, যা সাধারণ মানুষকে সহজে আইনি সহায়তা দিচ্ছে এবং আদালতের ওপর মামলার চাপ কমাচ্ছে।

গ্রামীণ শালিসের অতীত প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, আগে গ্রামীণ শালিসের সিদ্ধান্ত মানুষ সম্মানের সঙ্গে মেনে নিত। সেই সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সমঝোতার সংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে হবে। ভূমি মন্ত্রণালয় এখন এসব বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসমা শাহিন, মোহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। তিন দিনব্যাপী এই মেলায় মোট ৭টি স্টল অংশ নিয়েছে, যেখান থেকে নাগরিকেরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সরাসরি সংগ্রহ করতে পারছেন।

জেএইচআর

Link copied!