ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মে ১৯, ২০২৬, ১১:৪৯ পিএম

দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হবিগঞ্জে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম।

সেমিনারে আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী।

বক্তারা বলেন, আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে অটোমেটেড সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোগান্তি যেমন কমবে, তেমনি ভূমি সেবা আরও সহজলভ্য ও সুরক্ষিত হবে। সেমিনারে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!