ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২১, ২০২৬, ০২:১৫ পিএম

রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের পঞ্চম শাখা ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী’।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। এ সময় গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ হেলথকেয়ার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। রাজশাহীতে এই বিশেষায়িত চক্ষু হাসপাতাল চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী ও শিক্ষা নগরী হিসেবে সারা দেশে পরিচিত। আমরা চাই আগামী দিনে রাজশাহী স্বাস্থ্য নগরী হিসেবেও পরিচিতি লাভ করুক। গ্রামীণ চক্ষু হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও উল্লেখ করেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যসেবা। আধুনিক চিকিৎসা সুবিধা মানুষের কাছে সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যখাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ হেলথকেয়ার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজশাহীতে এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চক্ষু চিকিৎসা আরও সহজ ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের বিভিন্ন জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত বহির্বিভাগ, অপারেশন ও প্রয়োজনীয় পরামর্শসেবা চালু থাকবে।

এদিকে রাজশাহীতে এই আধুনিক চক্ষু হাসপাতাল চালু হওয়ায় উছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, নতুন হাসপাতালটি চালু হওয়ায় এই অঞ্চলের মানুষ এখন অনেকটাই উপকৃত হবেন। বিশেষ করে চোখের জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা অনেকটাই কমবে।

জেএইচআর

Link copied!