ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরে ৮০ জন অসহায় নারীর মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ২১, ২০২৬, ১১:০৩ পিএম

গাজীপুরে ৮০ জন অসহায় নারীর মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে ৮০ জন অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। 

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের স্বপ্ন পূরণ ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বর্তমান সময়ে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা উন্নয়নও জরুরি। এই সেলাই মেশিনগুলো অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

জেএইচআর

Link copied!