ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২৬, ২০২৬, ০৮:১৯ পিএম

দিনাজপুরে পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন, দেশের উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং দলের ‘জুলাই সনদ’ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মূলত দলকে আরও গতিশীল করতে পৌর বিএনপির অন্তর্গত সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

সভায় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর তাঁতী দলের সভাপতি হীরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিন্নাত খান ও রাজিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!