ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জুন ১৫, ২০২৬, ০৪:৪০ পিএম

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা

যশোর শহর ও মনিরামপুর উপজেলায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর শহরের মুজিব সড়কের ‘ঝটপট ফাস্টফুড’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মনিরামপুর উপজেলার ‘আজমীর বেকারি’কে ২০ হাজার টাকা, ‘রাফি-সিমাম বেকারি’কে ১০ হাজার টাকা এবং ‘বনফুল’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেএইচআর

Link copied!