ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজবাড়ী বিএডিসি’র  সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক হুমায়ুন 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জুন ১৮, ২০২৬, ০৯:৫২ পিএম

রাজবাড়ী বিএডিসি’র  সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক হুমায়ুন 

রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন (বিএডিসি)-এর দ্বিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পাংশার ফিরোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে গোয়ালন্দের হুমায়ুন আহমেদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজবাড়ীর পান্না চত্বরে অবস্থিত পালকি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয় এবং পরে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

জেলার ৫টি উপজেলার মোট ৪৩ জন ডিলার সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে পাংশার মেসার্স কাফি ট্রেডার্সের জাহিদুল আমিন ফিরোজ ২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র জোয়াদ্দার পান ১৭ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গোয়ালন্দের আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুদ মন্ডল পান ১৬ ভোট।

নবনির্বাচিত সভাপতি ফিরোজ বলেন, “রাজবাড়ীর সকল বিএডিসি ডিলারদের স্বার্থ রক্ষা, একতা বজায় রাখা এবং সার-বীজের সুষম বণ্টন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে আমরা রাজবাড়ীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন, “ডিলারদের সমস্যা সমাধানে আমরা সবসময় সচেষ্ট থাকবো। প্রশাসন ও কৃষকদের সঙ্গে সমন্বয় করে কৃষি খাতে রাজবাড়ীকে আরও এগিয়ে নিতে কাজ করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, জেলার ৫ উপজেলার ৪৩ জন নিবন্ধিত ডিলার এই নির্বাচনে অংশ নেন। নির্বাচিত কমিটির মেয়াদ হবে দুই বছর।

এম জি

Link copied!