ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গুইমারায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০২:৫৫ পিএম

গুইমারায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

দেশব্যাপী চলমান ‘খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬’ এর আওতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈইমাতাই ও পিলাক খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মঙ্গলবার সকালে তিনি উপজেলার বাইল্যাছড়ি জোড়াব্রিজ ও জালিয়াপাড়া এলাকায় এই দুটি খালের খননকাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ করেন।

পরিদর্শনকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর মধ্যে খাল পুনঃখনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি গ্রামীণ এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুইমারায় মোট ৯ দশমিক ১ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে স্থানীয় অতিদরিদ্র শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং কর্মরত প্রতিটি শ্রমিক দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাচ্ছেন।

প্রকল্পের বিবরণী অনুযায়ী, ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখননে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪১৬ জন এবং ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননে ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩৫৭ জন শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়নের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে যেমন কৃষির উন্নয়ন হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।

জেএইচআর

Link copied!