ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মির্জাপুরে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৩:০১ পিএম

মির্জাপুরে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও সমাবেশ

‘মাদকসেবীদের ঠিকানা এই গ্রামে হবে না, মাদকের ব্যবসায়ী হুঁশিয়ার সাবধান’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বহুরিয়া মাদকমুক্ত যুব সমাজ ও সেবক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বহুরিয়া ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রেদুয়ান সিকদার রতন, বহুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসমত আলী, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান মোহাম্মদ আজাদ রহমান, বহুরিয়া উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জুয়েল, সমাজসেবক আব্দুল আজিজ, আব্দুল আলীম লিটন ও জামিল খানসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মাদকের এই আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং এর কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বহুরিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেএইচআর

Link copied!