ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
প্রাণিসম্পদ মন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রতিটি জেলায় ব্ল্যাক বেঙ্গলের খামার গড়বে সরকার

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

জুন ১৬, ২০২৬, ০৩:০৭ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে প্রতিটি জেলায় ব্ল্যাক বেঙ্গলের খামার গড়বে সরকার

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় একটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ছাগল গবেষণাগার পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান।

পরিদর্শনকালে মন্ত্রী, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০VI মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। সে সময় ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি আরও, পরবর্তী সরকারগুলো রাজনৈতিক কারণে ওই প্রকল্পকে পরিত্যক্ত ঘোষণা করায় দেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এই খাতের উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করবে। এছাড়া দেশের মহিষের জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্যও সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

পরে মন্ত্রী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন। এ সময় এলডিডিপি প্রকল্পে কর্মরত প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করেন। এরপর তিনি মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!