ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কৃত ৪২ জন

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুন ১৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কৃত ৪২ জন

ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের হলরুমে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে মোট ৪২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে, আত্মরক্ষা, শরীর চর্চা ও মেধা বিকাশের জন্য কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রশিক্ষণে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উপস্থিত সচেতন অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক আরও, অভিভাবকেরা সচেতন না হলে সন্তানদের এই প্রশিক্ষণে দেওয়ার আগ্রহ তৈরি হতো না। অন্য অভিভাবকদেরও সন্তানদের কারাতে প্রশিক্ষণে পাঠানোর জন্য উৎসাহ দেওয়া উচিত। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভ কামনা জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। এছাড়া প্রশিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।

পুরস্কার বিতরণের আগে অতিথিদের সামনে প্রতিযোগীরা তাঁদের কারাতে নৈপুণ্য প্রদর্শন করেন। এরপর বিভিন্ন গ্রুপের মধ্যে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ী ৪২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেএইচআর

Link copied!