ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের সহায়তা বাড়ানোর আহ্বান খাইরুল হাসানের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৭:৫৯ পিএম

ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের সহায়তা বাড়ানোর আহ্বান খাইরুল হাসানের

কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর মো. খাইরুল হাসান। 

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে রোপা আমন-২০২৬ মৌসুম উপলক্ষে কৃষকদের মাঝে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাইরুল হাসান বলেন, কৃষকরা কৃষিজমিতে যে পরিমাণ শ্রম, সময় ও অর্থ ব্যয় করেন, তার তুলনায় ন্যায্য প্রতিফল না পাওয়ায় কৃষি খাত আজ নানা সংকটের মুখোমুখি। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষকের উন্নয়ন হলেই গ্রামীণ জনপদে অর্থনীতির মজবুত ভিত্তি গড়ে উঠবে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে আরও আন্তরিক হতে হবে।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আরফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেছুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান এবং মুক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কালীগঞ্জ উপজেলার ৯২ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মোট ৪৬০ কেজি উন্নতমানের রোপা আমন বীজ বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জেএইচআর

Link copied!