ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ফরিদা ইয়াসমিন এমপি

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্ব

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুন ১৯, ২০২৬, ০৫:১৪ পিএম

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্ব

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এমপি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তারা সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং আমাদের গর্বের সম্পদ। স্নেহ, মমতা, ভালোবাসা ও উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “প্রতিবন্ধী শিশুদের অবহেলা করে বা চার দেয়ালের মধ্যে আটকে রেখে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। একটি সাধারণ শিশুর মতো তাদেরও শিক্ষা, খেলাধুলা এবং প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধী শিশুরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ আল হাসান, ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আমিন, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম ও মিজানুর রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা ফেরদৌস।

অনুষ্ঠান শেষে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলের ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন প্রধান অতিথি।

এছাড়া বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করায় বিদ্যালয় পরিবার, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।

মা ও অভিভাবক সমাবেশে বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!