ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ১৯, ২০২৬, ০৪:৪৪ পিএম

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আব্দুর রহমান ও ফয়সাল সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, নিহত দুজনই চাচা-ভাতিজা। তারা সাইকেল নিয়ে সকালে নিজ নিজ বাড়ি থেকে পাশের স্কুল ও খেলার মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজন একটি দোকানে কলা খায়। এরপর তারা গোসলে নামে। গোসলের সময় সম্ভবত ফয়সাল পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করতে আব্দুর রহমান যায়। সেখানে উদ্ধার করতে গিয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায়। পরে পথচারীরা একজনকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের জানালে তারা গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দুইজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএন

Link copied!