ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬
বাউবি উপাচার্য

প্রযুক্তি ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৬:৪৮ পিএম

প্রযুক্তি ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ ‘ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স’-এর বর্ণাঢ্য আয়োজনে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় বা কলেজজীবনে পদার্পণ একজন শিক্ষার্থীর জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন দায়িত্ববোধের সূচনা করে। উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন বা সনদ লাভে সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, গবেষণামনস্কতা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, সেবামূলক উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব পরিপূর্ণতা লাভ করে।”

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আরও বলেন, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স দীর্ঘদিন ধরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারিবারিক ও সামাজিক নেতৃত্ব বিকাশ এবং জীবনঘনিষ্ঠ জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নাজমুল আহসান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।

ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক নূরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেএইচআর

Link copied!