ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ২১, ২০২৬, ০৬:৫৫ পিএম

মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এই অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা। এই ধারাবাহিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় যেসব পরিবারের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যাচাই-বাছাই করে অত্যন্ত স্বচ্ছতার সাথে তাদের তালিকা তৈরি করা হয়। এরপর মাটিরাঙ্গা পৌরসভার ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবার এবং উপজেলার ৩০টি পরিবারসহ মোট ১০৪টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। যেকোনো বিপদে উপজেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’ দূর্যোগের এই কঠিন সময়ে নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!