ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০২:০৪ পিএম

মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। 

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাগরিবের নামাজ আদায়ের জন্য মাদ্রাসার অজুখানায় অজু করার সময় বজ্রপাতে চারজন ছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাদল মিয়ার পুত্র জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর।

এম জি

Link copied!