ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বেরোবিতে প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০২:১৫ পিএম

বেরোবিতে প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক নারী শিক্ষার্থীরা।

রোববার (২১ জুন) রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

পরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফেরদৌস রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের ডাইনিং অধিকাংশ সময় বন্ধ থাকে, ফলে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া প্রভোস্টের দায়িত্ব পালনে অবহেলা, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে মনগড়া নোটিশ জারি, রিডিং রুমে আসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়া এবং যথাযথ তদারকির অভাবে হলের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, প্রভোস্ট সকালে শিক্ষার্থীদের “চিড়া-মুড়ি খেয়ে থাকতে” বলেন বলেও অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, “আমরা টিম নিয়ে হল পরিদর্শনে যাব। এরপর শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের সমস্যাগুলো আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, রিডিং রুমের বিষয়ে বাজেট রয়েছে। ইঞ্জিনিয়ার নিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এম জি

Link copied!