ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পূবাইলে ড্রেন নির্মাণের কারণে কোটি টাকার সড়ক বেহাল, বর্ষায় চরম ভোগান্তি

ফয়সাল ভূঁইয়া, পূবাইল (গাজীপুর)

ফয়সাল ভূঁইয়া, পূবাইল (গাজীপুর)

জুন ২২, ২০২৬, ০২:২২ পিএম

পূবাইলে ড্রেন নির্মাণের কারণে কোটি টাকার সড়ক বেহাল, বর্ষায় চরম ভোগান্তি

গাজীপুর মহানগরের পূবাইলের কুদাব থেকে মিরের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দুই বছর ধরে চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণে ভোগান্তি আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণের নামে সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ না করায় পরিস্থিতির অবনতি হয়েছে। মাঝে মাঝে কাজ শুরু হলেও তা আবার বন্ধ হয়ে যায়। রাস্তা নির্মাণের পর ড্রেন করার কারণে কোটি টাকার সড়কটির পিচঢালাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।

সড়কের এক পাশে ড্রেন নির্মাণ চলায় পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে হাঁটুসমান জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে।

এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। পায়ে হেঁটে চলতে গেলে জুতা-স্যান্ডেল খুলে ফেলতে হয়। প্রায়ই মানুষ কাদা-পানিতে পড়ে আহত হন। তারা দ্রুত এ দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চলছে। দ্রুত কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে।

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, সড়কের বেহাল অবস্থা সম্পর্কে আমরা অবগত। বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে। দ্রুতই ড্রেন নির্মাণ কাজ শেষ করা হবে।

এলাকাবাসীর দাবি, পরিকল্পিতভাবে আগে ড্রেন নির্মাণ করা হলে সড়কটির এই অবস্থা হতো না। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

এম জি

Link copied!