ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পাহাড়ি ঢলে ঘরসহ ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

আবু জাহান তালুকদার, তাহিরপুর (সুনামগঞ্জ)

আবু জাহান তালুকদার, তাহিরপুর (সুনামগঞ্জ)

জুন ২২, ২০২৬, ০৬:২৪ পিএম

পাহাড়ি ঢলে ঘরসহ ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক রুবেল মিয়ার (৩০) মরদেহ প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল মাঝের খাল এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত রুবেল উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের বশিরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। আজ সকাল ৯টার দিকে বড়দল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খাল সংলগ্ন বসতঘরগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।

পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া দীর্ঘদিন ধরে বসতঘরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে তিনি শিকলে বাঁধা অবস্থায় পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সকাল থেকে নিখোঁজ থাকা রুবেল মিয়ার মরদেহ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!