ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

টমটম-সাইকেল সংঘর্ষে মনোহরদীতে স্কুলছাত্রের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৬:১৩ পিএম

টমটম-সাইকেল সংঘর্ষে মনোহরদীতে স্কুলছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে টমটমের ধাক্কায় গুরুতর আহত জোহান সারোয়ার বর্ণ (১৫) নামের এক স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাত দেড়টায় ঢাকার নিউ লাইফ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বর্ণ উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী এবং পীরপুর গ্রামের মোহাম্মদ শামীমের ছেলে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন টিফিনের সময় বর্ণ সাইকেল নিয়ে স্কুল থেকে বাইরে বের হয়। পথে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, এই দুর্ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো তথ্য দেয়নি। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!