ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বড়লেখায় কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ২২, ২০২৬, ০৬:২৭ পিএম

বড়লেখায় কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রসারে ২০২৬-২০২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই উপকরণসমূহ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ক্ষতিকারক পোকা দমনে প্রয়োজনীয় বালাইনাশক। এছাড়া টেকসই পরিবেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির মূল লক্ষ্যই হলো কৃষককে স্বাবলম্বী করে তোলা। আধুনিক চাষাবাদের প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে প্রশাসন।

জেএইচআর

Link copied!