ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

এ্যাবের ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি: সাভারে স্থান নির্ধারণে প্রতিনিধি দলের পরিদর্শন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৭:৫৯ পিএম

এ্যাবের ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি: সাভারে স্থান নির্ধারণে প্রতিনিধি দলের পরিদর্শন

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ৫ বছরব্যাপী ৫ লক্ষ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব রূপকল্পের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় সম্ভাব্য বৃক্ষরোপণের স্থান (সাইট সিলেকশন) নির্ধারণের উদ্দেশ্যে সাভারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এক পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার এ্যাবের সম্মানিত সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে সংগঠনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাভারের বিসিএস লাইভস্টক একাডেমি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবং কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করে।

পরিদর্শনকালে এ্যাব নেতৃবৃন্দ প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সম্ভাব্য স্থানসমূহ ঘুরে দেখেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন কোন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সুরক্ষিত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে এ্যাব এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। সাভারের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে আমরা সবুজায়নের এই আন্দোলনকে আরও বেগবান করতে চাই।

পরিদর্শনকালে এ্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশের মানোন্নয়ন ও টেকসই সবুজ বাংলাদেশ গড়তে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!