ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

মাগুরায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ গাছের চারা বিতরণ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১, ২০২৬, ০৭:২৩ পিএম

মাগুরায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ গাছের চারা বিতরণ

মাগুরা সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার বিকাশ এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ৬৫টি স্কুল ও মাদ্রাসার মধ্যে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণসমূহ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপাররা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল কর্মকাণ্ড ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একজন শিক্ষার্থীকে মেধাবী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেরুন্নাহার বলেন, শিক্ষা, ক্রীড়া ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিতরণকৃত শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক হবে, ক্রীড়া সামগ্রী তাদের শারীরিক বিকাশে ভূমিকা রাখবে এবং গাছের চারা পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। অনুষ্ঠান শেষে উপজেলার ৬৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

জেএইচআর

Link copied!