ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীগঞ্জের যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ১২:৪২ এএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীগঞ্জের যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লুৎফর রহমান কাওসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের ছেলে এবং স্থানীয় বিএনপি নেতা শেখ সেলিমের ভাগনে।

শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নতুন বাজারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাওসার। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি কাওসার মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস শুরু করেছিলেন। তরুণ বয়সে তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় সচেতন মহল সর্বসাধারণকে বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

জেএইচআর

Link copied!