ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

নাসিরনগরে উপজেলা পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ১২:৪৮ এএম

নাসিরনগরে উপজেলা পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের দাপ্তরিক কাজের সুবিধার্থে নাসিরনগর উপজেলা প্রশাসনিক ভবনে নবনির্মিত উপজেলা পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ হান্নান।

উদ্বোধন শেষে তিনি জানান, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এ পরিদর্শন কক্ষ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সহজ, কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনায়ও নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীনা নাসরিন, সাহেল আহমেদ, ইমরানুল শাকিল, শাহীনুল ইসলাম, সায়মা আক্তার, কে এম বশির উদ্দিন তুহিন, অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী এবং সৈয়দ আবু সারোয়ার। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, উপজেলা পরিদর্শন কক্ষ চালুর ফলে এলাকার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে জনগণের সমস্যা দ্রুত সমাধান, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে এ পরিদর্শন কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!