ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, আউন্স ৪১৭৬ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:২৯ এএম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, আউন্স ৪১৭৬ ডলার ছাড়াল

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে আসায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত ২৩ জুনের পর মূল্যবান এই ধাতুর দাম আবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, বিশ্ববাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্পট সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৬ দশমিক ২৯ ডলারে পৌঁছায়। শুধু চলতি সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই শতাংশের বেশি বেড়েছে।

অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার্সে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে কেনাবেচা হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের ইতিবাচক ভাবনার কারণেই স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা।

এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, গত মে মাসে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে আরও ৪১ টন সোনা যুক্ত করেছে। স্থানীয় মুদ্রা সুরক্ষায় কিছু ব্যাংক মাঝে স্বর্ণ বিক্রি করলেও দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই বিপুল সোনা কেনার চাহিদা আন্তর্জাতিক বাজারে দাম ধরে রাখতে বড় ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে শুধু সোনার দামই নয়; বরং চলতি সপ্তাহে রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুগুলোর দামও বেশ ঊর্ধ্বমুখী রয়েছে।

জেএইচআর

Link copied!