ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুলাই ৯, ২০২৬, ০৩:০০ পিএম

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে চাঁদপুর সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। অতিরিক্ত খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এরই ফল। আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। নদী দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে ডিসি বিশেষ করে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বেশি দায়ী। তাই ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ। আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!