ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ পরীক্ষা স্থগিত 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৩:২১ পিএম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ পরীক্ষা স্থগিত 

অনিবার্য কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ এর দ্বিতীয় সেমিস্টার, বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম) এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাউবির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এম জি

Link copied!