ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

জুলাই ১১, ২০২৬, ১০:৪৫ এএম

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নাটোরে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলায় বাড়ির বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা এলাকায় গাওপাড়া ঢালানে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি সাদা রঙের হাইএস গাড়িতে করে ঘটনাস্থলে এসে প্রায় চার মিনিটের মধ্যে মিছিল ও পথসভা শেষ করে ফরহাদ বিন আজিজসহ অন্য নেতাকর্মীরা একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

সকালে ঘটনাটি তেমনভাবে জানাজানি না হলেও বেলা ১১টার দিকে ফরহাদ বিন আজিজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে মিছিল ও সমাবেশে অংশ নিতে দেখা যায়।

এরপর ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার মাঝিপাড়া গ্রামে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে তারা নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষে প্রবেশ করে আসবাবপত্র নষ্ট করার পর ঘটনাস্থল ত্যাগ করেন।

এএন

Link copied!