ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১১, ২০২৬, ১০:৪৭ এএম

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ

দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলের নেতারা আগামী স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বক্তব্য দেন।

শুক্রবার রাতে নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।

তিনি বলেন, অতীতে প্রশাসন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ ছিল। ভবিষ্যতে এ ধরনের কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ সময় তিনি বলেন, “ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে যে হাত এটা করবে, সেই হাত আর থাকবে না।”

সারজিস আলম আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিনির্ভরতার পরিবর্তে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের অধিকার ও ভোটের মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

সমাবেশে বক্তারা বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান তৈরি হয়েছে। দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেশের জনগণই নেবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তারা দাবি করেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন এবং অন্যান্য নেতারা। সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক ও সিটি মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।

এর আগে বিকেল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে জড়ো হন। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচির পুরো পরিবেশ।

এএন

Link copied!