ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বন্যার পানিতে ভেসে গেল দেড় হাজার মুরগি

মো. সুমন খান, রাজস্থলী

মো. সুমন খান, রাজস্থলী

জুলাই ১১, ২০২৬, ১১:০৬ এএম

বন্যার পানিতে ভেসে গেল দেড় হাজার মুরগি

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে গেছে। প্রতিটি মুরগির ওজন ছিল প্রায় ১ কেজি ২০০ গ্রাম। এতে তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

পোল্ট্রি ফার্মের মালিক সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানির স্রোতে তার পোল্ট্রি ফার্মের দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১টার দিকে তিনি ফার্মে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেননি।

তিনি আরও জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে তিনি পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করেছিলেন। একদিকে তার ঘরবাড়িতে পানি উঠেছে, অন্যদিকে রাতের বেলায় পানিতে তলিয়ে ফার্মের সব মুরগি মারা গেছে।

স্থানীয়রা জানান, সাদেকের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সরকারি সহযোগিতা ছাড়া তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

এদিকে সাদেকের দুরবস্থা দেখে তার ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস।

এএন

Link copied!