ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাউফলে নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ১০:৪৯ এএম

বাউফলে নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৯) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর বাজারের নুরাইনপুর-ভরিপাশা সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুসা উপজেলার অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ হাতে বাড়ি থেকে স্থানীয় সাহেববাড়ি জামে মসজিদে যাচ্ছিলেন তিনি। নুরাইনপুর-ভরিপাশা সংযোগ সেতুর কাছে পৌঁছালে বাউফল থেকে কালিশুরীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. মুসা ২০০০ সালে অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। 

তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!