ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার অফিসিয়াল অ্যাকাউন্টে হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে’

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০১:২৪ পিএম

আর্জেন্টিনার অফিসিয়াল অ্যাকাউন্টে হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা সাংবাদিকদের কাছে বিতর্কিত বার্তা পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে রেফারিং নিয়ে তীব্র সমালোচনার পর এএফএর অফিশিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু বার্তা পাঠানো হয়। এসব মেইলে আর্জেন্টিনার জয়কে ‘চুরি করে পাওয়া’ এবং ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল’ হিসেবে উল্লেখ করা হয়। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পরে জানায়, এসব বার্তা তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়; বরং তারা সাইবার হামলার শিকার হয়েছে।

মিসরের বিপক্ষে ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসির দল এবং কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

এই পরাজয়ের পর মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ পরিচালনাকারী রেফারি ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে। তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তাদের অভিযোগ, পুরো ম্যাচে রেফারিরা আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছেন।

এর মধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ এক প্রতিবেদনে জানায়, ম্যাচের পর এএফএর অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে বেশ কিছু ই-মেইল পাঠানো হয়। এসব বার্তায় মিসরের পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি আর্জেন্টিনার জয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, মিসরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার দল এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বিবৃতি দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তারা জানায়, একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ই-মেইল পাঠানোর বিষয়টি তারা শনাক্ত করেছে। এসব বার্তা এএফএর কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট দলের কেউ তৈরি করেননি এবং এর কোনো অনুমোদনও ছিল না।

এএফএ আরও সতর্ক করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যেসব বার্তায় কোনো লিংক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

আটলান্টার সেই ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে ব্যবধান কমান। এর পাঁচ মিনিট পর লিওনেল মেসি গোল করে সমতা ফেরান। এরপর ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এএন

Link copied!