ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে হাসপাতাল থেকে মাদকসহ ৪ জনকে আটক করল আনসার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৪:৫৩ পিএম

নারায়ণগঞ্জে হাসপাতাল থেকে মাদকসহ ৪ জনকে আটক করল আনসার

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তা ডিউটি করার সময় হাতেনাতে চার মাদকসেবীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে তাঁদের মাদকসহ আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে এ সময় ইয়াবা, গাঁজা ও সিজার ব্লেডসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও হাসপাতালের পরিবেশ বিঘ্নিত করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সফল অভিযানটি এমন এক মুহূর্তে পরিচালনা করা হলো, যার ঠিক কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশের জাতীয় সংসদে মাদক কেনাবেচার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কঠোর বিধান রেখে নতুন সংশোধন বিল পাস হয়েছে।

সংসদে এই আইন পাসের পর পরই আনসার ও ভিডিপির মহাপরিচালক মাদকের বিরুদ্ধে দেশজুড়ে বাহিনীর চলমান কঠোর অবস্থানের পাশাপাশি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের জন্য সব স্তরের সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং তৃণমূল পর্যায়ে মাদকের ভয়াল থাবা রুখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সোচ্চার ভূমিকা পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

জেএইচআর

Link copied!