ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৪:২৫ পিএম

নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দদূষণকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনগুলো থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং পাঁচটি অবৈধ হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এই অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি শব্দদূষণের জন্য ব্যবহৃত পাঁচটি অবৈধ হর্ন তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প ও শব্দদূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!