ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৪:১৭ পিএম

ঈশ্বরগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে বিক্রি হওয়া নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান তদারকির অংশ হিসেবে পৌর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে বিক্রির জন্য রাখা কিছু ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের উপস্থিতি পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ভেজাল কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি তিনি ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।

জেএইচআর

Link copied!