ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও জুয়াড়ি চক্রসহ গ্রেপ্তার ১৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৪:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও জুয়াড়ি চক্রসহ গ্রেপ্তার ১৪

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী, জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনসহ সর্বমোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে রসুলবাগ এলাকা থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চিটাগাং রোড আদর্শনগর, বটতলা, গোদনাইল, পশ্চিম এনায়েতনগর ও বাগমারাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিন্নাহ মন্ডল, মো. হযরত আলী, মো. জামাল মিয়া, মো. আবিজ হোসেন, মো. শরীফুল ইসলাম, মো. সোহেল, মো. জাবেদ হোসেন, মো. রুবেল হোসেন, দুধু মিয়া, রাশিদুল ইসলাম, রাকিব, সেলিম, মোসা. সাথী আক্তার এবং মোসা. রিতা আক্তার।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া আইন ও পুলিশ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজই তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জেএইচআর

Link copied!