ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আগৈলঝাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সর্বস্তরের প্রতিনিধিদের মতবিনিময়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:২২ পিএম

আগৈলঝাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সর্বস্তরের প্রতিনিধিদের মতবিনিময়

বরিশালের আগৈলঝাড়ায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও নিরুপম মজুমদার।

সভায় বক্তব্য দেন উপজেলা পুলিশের তদন্ত কর্মকর্তা সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল মোল্লা ও হাবিবুর রহমান মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল হক খোকন এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেলসহ অনেকে।

মতবিনিময় সভায় ইউএনও নিরুপম মজুমদার বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রশাসন কাজ করবে। উপজেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এম জি

Link copied!