ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:০৬ পিএম

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা শাখার সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার।

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমের মূল্য বিবেচনায় শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল ও অমানবিক। দীর্ঘদিন ধরে তারা বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও এসব দাবি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দুই দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করেন ডাক বিভাগের কর্মচারী নেতারা।

এম জি

Link copied!