ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

জানুয়ারি ২, ২০২৫, ০৫:৫৮ পিএম

প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

বীমা পলিসি বিপণনে সফলতার জন্য ৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

নভেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ৩৩ জন দাপ্তরিক কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম।

অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন বীমা মানুষকে আর্থিকভাবে সুরক্ষা প্রদান করে। উন্নত দেশগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বীমা হলেও এ ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। এর প্রধান কারণ বীমার প্রতি মানুষের আস্থার ঘাটতি। সময়মতো গ্রাহকের টাকা না দেয়ার কারণে বীমার প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এর জন্য কিছু কোম্পানি দায়ী বলে তিনি উল্লেখ করেন।

No description available.

তিনি আরো বলেন, সময়মতো গ্রাহকের গ্রাহকের দাবি পরিশোধ করায় সরকার ন্যাশনাল লাইফকে পরপর দু’বার জাতীয় পুরস্কার প্রদান করে।

তিনি আরো বলেন, বীমা পলিসি বার্ধক্যকালে সেবার নিশ্চয়তা প্রদান করে। আমরা যথাসময়ে দাবি পরিশোধ করি এজন্য মানুষ ন্যাশনাল লাইফের পলিসি গ্রহণে আগ্রহী।

বিআরইউ

 

Link copied!