ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০১:৫৮ পিএম

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ এবং ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে এ ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার থেকে ঘোষণা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলিন্ডার বিক্রি বন্ধ রাখবেন তারা। এতে বাসাবাড়িতে দেখা গিয়েছে চরম দুর্ভোগ। 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা যায় অধিকাংশ জায়গাতেই এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। কয়েকজায়গায় বিক্রি হলেও অধিক দামে বিক্রি করা হচ্ছে।  

এদিকে, খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।

সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, ভোক্তারা আগে যেসব দোকান থেকে সিলিন্ডার কিনতো, সেখানে গিয়ে তারা কোনো গ্যাস পাচ্ছে না। দোকানিরা জানিয়েছে, তাদের ডিস্ট্রিবিউটররা কোনো ধরনের সিলিন্ডার সরবরাহ করছে না। সেজন্য ভোক্তাদের ফিরিয়ে দিতে যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

অন্যদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। 

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম ১৩শ ৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিলো গ্যাস সিলিন্ডার।

এএন

Link copied!