আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৫, ২০২৬, ০৫:৫৪ পিএম
এই পহেলা বৈশাখে আনন্দ শুধু রঙিন শাড়ি, নতুন জামা কিংবা মণ্ডা-মিঠাইয়ে সীমাবদ্ধ না থাকুক। সৌন্দর্যের সঠিক সংজ্ঞায় বিশেষ কিছু সেলফ কেয়ার ডিলের সঙ্গে নিয়ে নিজস্ব স্টাইলে উদযাপনে ঘরেই জমুক বৈশাখী উৎসব।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজের পহেলা বৈশাখ সেলে এবারের নববর্ষ হতে যাচ্ছে আরও উপভোগ্য ও আনন্দময়। এই ক্যাম্পেইনে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার, আর তাই নিয়ে চলছে সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা।
সাজগোজের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের পণ্যে ৭২% পর্যন্ত ছাড় উপভোগ করা যাচ্ছে। এই সব পণ্যই আপনার নববর্ষকে আরও উৎসবমুখর করে তুলতে যত্নের সঙ্গে বাছাই করা হয়েছে। পহেলা বৈশাখের সেই চিরচেনা আমেজের সঙ্গে মানানসই মেকআপ কিট থেকে শুরু করে বৈশাখী সাজের জন্য প্রয়োজনীয় সব উপকরণই পাওয়া যাচ্ছে এক জায়গায়।
ক্রেতারা চাইলে জনপ্রিয় এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড থেকে ‘১টি কিনলে ১টি ফ্রি’ অফার এবং বিশেষ কম্বো ডিলগুলোও সহজেই নিতে পারবেন।
মানসম্পন্ন পণ্য নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে সাজগোজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কার্যকর বিউটি টিপস এবং সাশ্রয়ী দামের ক্ষেত্রে বাজারে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
বাড়তি সুবিধা হিসেবে, এই ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট দিনগুলোতে পণ্যের ফ্রি ডেলিভারিও দেওয়া হচ্ছে।
সাজগোজের পহেলা বৈশাখ সেল শুরু হয়েছে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে। এর সর্বশেষ ডিলগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন সাজগোজের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা নিকটস্থ যেকোনো আউটলেটে।
এএন