ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফিরোজা বেগম স্মৃতি পদক পেলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

জুলাই ২৭, ২০২২, ০৭:৩১ পিএম

ফিরোজা বেগম স্মৃতি পদক পেলেন ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী

দেশবরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার” প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড”-এর উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার (২৭ জুলাই) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীর হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, একজন কিংবদন্তি শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার দেশের দু’জন কিংবদন্তি শিল্পী লাভ করলেন। প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, বাংলা সংগীতকে তিনি বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। শ্রম, নিষ্ঠা ও সাধনার মাধ্যমে তিনি নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখার জন্য উপাচার্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শিল্পী ফেরদৌসী রহমানকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০২০” এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদীকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০২১” প্রদান করা হয়। করোনা মহামারীর কারণে গত বছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি।তাই এ বছর দুইজন কে একসাথে পুরস্কার প্রদান করা হয়।

প্রসঙ্গত, শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

কেএস 

Link copied!