ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০৬:৪৭ পিএম

শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

এর আগে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাব (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এবি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞাপন

Link copied!