ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩০, ২০২২, ০১:৪৫ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

২০২৩ সাল থেকে দে‌শের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। তিনি বলেন, আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌ দে‌শে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স‌চিব ব‌লেন, দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।

সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে জানিয়ে গণ‌শিক্ষা স‌চিব ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।

টিএইচ

Link copied!