ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২১, ২০২২, ০১:৫৭ পিএম

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে ২৮ নভেম্বর।  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার আমার সংবাদকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য ২৮ নভেম্বর ধার্য করেছে।

ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন, এজন্য সেদিন ফল প্রকাশ করা হবে। প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।


ইএফ

Link copied!