ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২২, ০২:২৮ পিএম

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ৭১ এর এই দিনে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে এদেশের সর্বোচ্চ মেধাবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার প্রয়াস চালায়। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি৷ শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষাদীক্ষায় ও জ্ঞান-বিজ্ঞানে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোতাহার হোসেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান সহ, শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএস

Link copied!