ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রাথমিকের বৃত্তির ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৬:৫২ পিএম

প্রাথমিকের বৃত্তির ফল স্থগিত

প্রকাশের চার ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ই-মেইলে পাঠিয়ে সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) নির্দেশ দিয়ে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানিয়ে দিতে বলা হয়েছে। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায়। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিক বৃত্তির ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে।

এর আগে দুপুরে এ ফল প্রকাশ করা হয়। তখন জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে তা সরিয়ে নেওয়া হয়।

এআরএস

Link copied!